, ,

গাইবান্ধায় পৃথক ডিবি অভিযানে ২ ঘটনায় ৩ মাদককারবারি গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৩ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
‎‎প্রথম অভিযান: যোগীপাড়া থেকে দুইজন গ্রেপ্তার
‎সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সাঘাটা থানার ৩নং সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে মো. আরিফুল ইসলাম আকন্দ (৪৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে তার হেফাজতে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২,৯০০ টাকা উদ্ধার করা হয়।
‎একই অভিযানে তার সহযোগী বিধান চন্দ্র রায় (৪২)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
‎গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
‎‎দ্বিতীয় অভিযান: সাকোয়া দক্ষিণপাড়া থেকে আরও একজন গ্রেপ্তার
‎‎এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার আরেকটি দল সাঘাটা থানার ২নং ভরতখালী ইউনিয়নের সাকোয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
‎অভিযানে মো. মিজানুর রহমান মিজান (৪০), পিতা মো. রফিকুল ইসলাম, তার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন।
‎তার বিরুদ্ধে সাঘাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
‎