খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেলেন খুলনার প্রিয় মানুষ সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন নজরুল ইসলাম মঞ্জু। পরাজিত হওয়ার পরও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টির বাইরে যায়নি খুলনার নজরুল ইসলাম মঞ্জু। প্রায় ৪ দশক ধরে বিএনপি’র রাজনীতির সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন। দলের সু সময় দুঃসময়ে দলের বাইরে কোন দিন অবস্থান নেয়নি মঞ্জু । রাজনীতিতে ভেঙে পড়া শব্দটা তার অভিধানে নেই। দলের আন্দোলন সভা মিছিল করার কারণে অনেকবার কারাবরণও করেছেন তিনি। নজরুল ইসলাম মঞ্জু কে রাজনীতির মাঠ থেকে ঘরে ফিরিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনের দায়িত্ব প্রদান করেছেন। পাশাপাশি খুলনার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।।
Views: 2






