, ,

খুলনা মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে ১৫ নং ওয়ার্ডে ফলজ ঔষধি চারা বিতরণ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে ফলজ গাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খুলনা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ১৫ নং ওয়ার্ডের বাইতুল সালাত জামে মসজিদের মুসল্লিদের মাঝে বাদ আসর বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়। বিতরণকৃত গাছের মধ্যে বিশেষভাবে আম্রপালি, হাড়িভাঙ্গা ও ল্যাংড়া জাতের আমের চারা অন্তর্ভুক্ত ছিল।
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে দলের এই ধারাবাহিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।