, ,

খুলনার নতুন জেলা প্রশাসক নিয়োগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

নিউজটি শেয়ার করুন

খুলনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার ২৯ শে মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছেন, খুলনা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মিসেস হুরে জান্নাত। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত হয়। খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মিসেস হুরে জান্নাত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব (বেসরকারি মাধ্যমিক ২) হিসাবে কর্মরত ছিলেন। খুলনা জেলার বর্তমান জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার গত ১৮ ই নভেম্বর ২০২৫ খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। দু-একদিনের মধ্যে নব নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস হুরে জান্নাত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় কর্ম দিবস শুরু করবেন।।