গত ২ অক্টোবর ২০২৬ খ্রি, শুক্রবার দিনাজপুর পুলিশ লাইন্স স্কুলে যথাযথসহ / শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশে বাংলাদেশ অধঃস্তন কর্মকর্তা/ কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ এর বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০.০০ ঘটিকায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় , নীলফামারী, রেলওয়ে জেলা সৈয়দপুর, এবং ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার , দিনাজপুর
/ নীলফামারী ,ঠাকুরগাঁও এ কর্মরত এএসআই (নিরস্ত্র) হতে এস আই (নিরস্ত্র) পদে এবং বিকাল ৩.০০ঘটিকায় কনস্টেবল/ নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লক্ষ্যে বহুনিবাচনি ( এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সার্বিক তদারকি ও পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন পরীক্ষা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল ডিআইজি রেঞ্জ ডিআইজি কার্যালয় রংপুর এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পরীক্ষা স্বচ্ছতা, সুষ্ঠুতা ও নিরপেক্ষতা, নিশ্চিত করতে পুলিশ হেড কোয়ার্টাস এবং রেঞ্জ , ডিআইজি কার্যালয় রংপুর জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







