, ,

খিলগাঁও বাগিচা মসজিদ সংলগ্ন এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

সোহান রহমান তূর্য, স্টাফ রিপোর্টার: আজ ১৩/০৮/২০২৬ তারিখ আনুমানিক রাত ৮:২০ এর সময় কমলাপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি খিলগাঁও বাগিচা মসজিদ সংলগ্ন এলাকার লাইট পোস্ট নম্বর ১১১০-২৫ এর সামনে এলে অজ্ঞাতনামা এক বৃদ্ধ টেনের নিচে কাটা পড়ে ধড় হতে মস্তক আলাদা হয়ে মৃত্যুবরণ করে। বৃদ্ধের বয়স আনুমানিক ৫০ বছর। তিনি ছাই রঙের একটি ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে বৃদ্ধটি ট্রেনের লাইনের উপর বসে ছিলেন। ট্রেন হর্ণ দিলে অন্য সবাই সময় মতো উঠে গেলেও তার বাম পায়ে ব্যান্ডেজ করা থাকায় উনি উঠে যেতে পারেননি।

স্থানীয় এলাকাবাসী পুলিশকে ঘটনাটি অবহিত করলে রেলওয়ে পুলিশের তদন্তকারী অফিসার এস আই রফিকুল ইসলাম এসে লাশের সুরতহাল কার্যক্রম শেষে রেলওয়ে থানা মামলা নং ১৯০/২৬ হিসেবে চিহ্নিত করে রেলওয়ে থানায় লাশটি নিয়ে যান। তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে জানান যায়, মৃতের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। লাশটি থানায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে।