, ,

খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে জায়ান্ট সুইং-জিপ লাইন ও কিডস জোন উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) আনুষ্ঠানিকভাবে এসব নতুন বিনোদন সুবিধার উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এসব বিনোদন সুবিধার উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাচাংতি শেফালিকা ত্রিপুরা।

নতুন এসব বিনোদন সুবিধা যুক্ত হওয়ায় হর্টিকালচার পার্কে দর্শনার্থীদের বিনোদনের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশুদের জন্য কিডস জোন এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য জায়ান্ট সুইং ও জিপ লাইন পার্কটির আকর্ষণ আরও বাড়াবে।

খাগড়াছড়ির অন্যতম বিনোদন ও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত হর্টিকালচার পার্কে নতুন এসব সুবিধা চালুর মধ্য দিয়ে স্থানীয় পর্যটনের বিকাশের পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন আয়োজকরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি
১৩/০৮/২৬