, ,

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

​নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ আগস্ট) চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিজয় নগর হোসেনিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে এই মহতী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

​’কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে এবং ৩নং ওয়ার্ডের জনাব মোহাম্মদ উল্যাহ মাদ্রাসার সেক্রেটারি সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিনামূল্যে উন্নত চোখের চিকিৎসা ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করেন।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

ক্যাম্প পরিচালনাকালে সেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে অংশ নেন:

​জনাব সাইফুল্লাহ মনসুর: সহ-সভাপতি, বিজিএমইএ এবং চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল।

​জনাব মিজানুর রহমান: ব্যবস্থাপনা পরিচালক (এমডি), কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল।
​জনাব মনিরুল ইসলাম বকুল: ডিরেক্টর, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল।
​ইব্রাহীম খলিল জসিম: বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী।
​মোহাম্মদ উল্যাহ: সেক্রেটারী হোসাইনিয়া নূরানী মাদ্রাসা।

​ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি
চক্ষু চিকিৎসার পাশাপাশি এদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ফ্রি ব্লাড গ্রুপিং) কর্মসূচিরও আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অফুরন্ত ব্লাড ব্যাংক’-এর সদস্যদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে আগত শিশু, বয়োজ্যেষ্ঠসহ অসংখ্য মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়।

​গ্রামের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা এবং রক্ত পরীক্ষার সুযোগ তৈরি করায় আয়োজক ও তত্ত্বাবধায়কদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

​ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে অত্র এলাকার সাধারণ জনগণ বলেন আমরা যেন এই চিকিৎসা সেবা চলমান রেখে আমরা হত দরিদ্র জনের ফ্রি চিকিৎসা নিতে পারি