, ,

কোথায় বৈষম্যহীনতা?

নিউজটি শেয়ার করুন

কোথায় বৈষম্যহীনতা,জিজ্ঞেস করি আকাশকে
আকাশ নীরব থেকে ঢেকে রাখে অগণিত দীর্ঘশ্বাস।
নীল আকাশ সবুজ খোঁজে ভেবেছিলো কিছুই বুঝিনি
অবুঝ ভেবে বলেছিল রোদ সে তো সবার ঘরেই সমান পরে
না কেননা সে ভুল বলেছিল কোথায় সমতার আলো?
কারও উঠোনে ফোটে স্বপ্ন,কারও জানালায় জমে অন্ধকার
কারও কারও ছাদে ঝলমলে আলোর ঝিলিক কারও ঘরে আধার
কেউ কেউ আজন্ম অন্ধকারেই পুরো জীবনটাই কাটিয়ে দেয়
একই মাটিতে জন্ম একই বাতাসে নিঃশ্বাস একই আলোতেই বাস
তবুও বিভেদের দেয়াল মাথা চাড়া দিয়ে ওঠে জীবনের মাঝখানে
নাম-ধাম, রঙ আর ভাষার পাশে আসে নানামুখী বৈষম্য
স্কুলের বেঞ্চে পাশাপাশি দুটি শিশু একজনের হাতে নতুন বই,
অন্যজনের চোখে শুধু অপেক্ষা বৈষম্য কি শুধু সংখ্যার খেলায়?
না কি মনুষ্যত্বের ভাঙা আয়না যেখানে মানুষ মানুষকে দেখে না,
দেখে কেবল বংশের পরিচয়, ক্ষমতা, শক্তি আর আভিজাত্য
যারা এমন তারা কিভাবে খুঁজবে জীবনের বৈষম্যহীনতা?
শ্লোগানে নয়,ক্ষমতার মঞ্চে নয়,খুঁজি মানুষের হৃদয়ের ভেতরে
অন্য মানুষ যে মানুষ হাত বাড়াবে মানুষের দিকে স্বার্থের হিসেব ছাড়া,
সেদিনই জন্ম নেবে সত্যিকারের সমতার ভোর সোনালী সূর্যোদয়ে
ততদিন প্রশ্ন জাগুক মানুষের মনে কোথায় বৈষম্যহীনতা?
প্রশ্নই হোক প্রথম প্রতিবাদ,প্রতিবাদই হোক পরিবর্তনের সূচক