, ,

কৃত্রিম স্তন সরিয়ে এখন মুক্ত প্রজাপতি শার্লিন

নিউজটি শেয়ার করুন

বলিউডের উদীয়মান মডেল এবং অভিনেত্রী শার্লিন চোপড়া সবসময় আলোচনায় ছিলেন তাঁর বোল্ড লুক এবং কৃত্রিম স্তনের জন্য। স্বাভাবিক গঠনের শরীরে সিলিকনের ইমপ্লান্ট তাঁকে দ্রুতই জনপ্রিয় করে তোলে। ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। অনেকে তাঁকে দেখে বিস্মিত হয়েছেন, অনেকেই তাঁকে শুধু একটি মাংসসর্বস্ব পুতুলের মতো ভেবেছেন। কিন্তু এই কৃত্রিম সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল তীব্র যন্ত্রণা। বহুদিন ধরে বুকে এবং পিঠে ক্রনিক ব্যথা ভুগতে হয়েছে শার্লিনকে। তাঁর মনে হতো বুকের ওপর যেন একটি ভারী পাথর চেপে আছে। এই পাথর যতটা তাঁকে আলোচনায় এনেছে, তার চেয়েও বেশি কেড়ে নিয়েছে তাঁর স্বাভাবিক জীবনযাপন এবং মানসিক শান্তি। দিনরাত শরীরে বহন করতে হয়েছে সেই অস্বস্তিকর ভার, যা নিয়ে দৈনন্দিন কাজ করা ছিল অত্যন্ত কষ্টকর।
সম্প্রতি তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ব্রেস্ট ইমপ্লান্ট সম্পূর্ণভাবে সরিয়ে ফেলেছেন। এবং এই সিদ্ধান্ত তাঁকে যেন নতুন একটি জীবন উপহার দিয়েছে। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, কৃত্রিম স্তন সরানোর পর নিজেকে এখন প্রজাপতির মতো হালকা মনে হয়। শার্লিন সকলকে পরামর্শ দিয়েছেন যেন কেউ অযথা শরীরে এ ধরনের ভারী বস্তু বহন না করে। তাঁর কথা, “যা আছে, যেমন আছো, তাই নিয়ে সুখী থাকাই সবচেয়ে ভালো। উপরওয়ালা প্রতিটি মানুষকে তার মতো করে সৃষ্টি করেছেন। তাই নিজের স্বাভাবিক শরীরকে ভালোবাসুন।”
নিজের অভিজ্ঞতা থেকে শার্লিন জানিয়ে দিয়েছেন সৌন্দর্য মানে শুধু বাহ্যিক আকর্ষণ নয়, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তিই আসল সৌন্দর্য।