, ,

কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮, এনসিপি ১,স্বতন্ত্র ১ ও জামায়াতে ইসলামী ১

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা ১১ টি আসনে বিএনপির ৮, এনসিপি ১,স্বতন্ত্র ১ ও জামায়াতে ইসলামী ১

কুমিল্লা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে বিএনপির জয়জয়কার অবস্থানে রয়েছে। কুমিল্লার১১ আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থীরা। বাকি তিনটি আসনের একটি জামায়াতে ইসলাম, একটি জাতীয় নাগরিক প্রার্টি-এনসিপি ও একটি স্বতন্ত্র প্রার্থী। তবে স্বতন্ত্র বিজয়ী হওয়া প্রার্থীও বিএনপির সদ্য বহিস্কৃত নেতা। যিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি আবার নিজ ঘর বিএনপিতে ফিরে যাবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রার্থী আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৬ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়া এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আসন ভিত্তিক ফলাফলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশারফ হোসেন (বিএনপি) ১,৪০,৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহালুল (জামায়াত)-৯০,৪৯৯ ভোট পেয়েছে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস)
বিজয়ী হয়েছে মো: সেলিম ভূয়িা (বিএনপি)-৭৬,২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবদুল মতিন (স্বতন্ত্র) ৬২,৩৮৫ ভোট পেয়েছে।

কুমিল্লা-৩ (মুরাদনগর)
শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (বিএনপি)- ১,৫৮,০৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইউসুফ সোহেল (জামায়াত) ১,০৪,৫৮০ ভোট পেয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার)
হাসনাত আবদুল্লাহ (এনসিপি) ১,৬০,৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (গণ অধিকার পরিষদ) ৪৯,৬৪৪ ভোট পেয়েছে।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
জসিম উদ্দিন (বিএনপি) ১,৩৪,৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন (জামায়াত) ১,২৪,৫৪৭
ভোট পেয়েছে।
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ)
মনিরুল হক চৌধুরী (বিএনপি) ১,৯৯,৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত) ১,১৪,২২৬ ভোট পেয়েছে।
কুমিল্লা-৭ (চান্দিনা)
আতিকুল আলম শাওন (স্বতন্ত্র)-৯০,৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.রেদোয়ানআহমেদ (বিএনপি) ৪৭,৯২৫ ভোট পেয়েছে।
কুমিল্লা-৮ (বরুড়া)
জাকারিয়া তাহের সুমন (বিএনপি) ১,৬৭,৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল (জামায়াত)৪১,২০৯ ভোট পেয়েছে।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আবুল কালাম (বিএনপি) -১,৬৮,১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক সরোয়ার আলম সিদ্দিকী (জামায়াত) ১,১৩,৪৫৪ভোট পেয়েছে।

কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই) মোবাশ্বের আলম ভূইয়া (বিএনপি)- ১,১০,৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী- মুহাম্মদ ইয়াছিন আরাফাত (জামায়াত) -৭৫,২৮৪ ভোট পেয়েছে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের (জামায়াত)
১,৩৩,৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: কামরুল হুদা
(বিএনপি)-৭৬,৬৩৮ ভোট পেয়েছে।

১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোটগণনা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটেও রায় প্রদান করেন দেশের মানুষ। ফলাফল প্রকাশের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে খোলা হয় ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা একে একে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করেন।
মাহবুবুর রহমান মিয়াজী
কুমিল্লা জেলা প্রতিনিধি
তারিখ ১৫/০২/২০২৬ ইং