নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে আবুল হাশেম চেয়ারম্যানকে আহ্বায়ক এবং ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৮ সদস্যের একটি নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ ১৩ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী’র নেতৃত্বে বিদ্যমান ৪১ সদস্য বিশিষ্ট কমিটিটি বিলুপ্ত করা হয়েছে।
নবগঠিত ৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি:
আহ্বায়ক: আবুল হাশেম,( দাউদ কান্দি)
যুগ্ম আহ্বায়কবৃন্দ:
১. সৈয়দ তৌফিক আহমেদ মীর( মুরাদ নগর)
২. আব্বাস উদ্দিন আহমেদ( মেঘনা)
৩. মো: মহিউদ্দিন(হোমনা)
৪. অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু( চান্দিনা)
৫. ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী( দেবিদ্বার)
৬. ওসমান গনি ভূঁইয়া( তিতাস)
৭. সুফিয়া খাতুন( দেবিদ্বার, জেলা মহিলা দলের সভানেত্রী)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৩ (তিন) মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই আহ্বায়ক কমিটি ঘোষণা ও পূর্বের কমিটি বিলুপ্ত এটা একটা যুগোপযোগী সঠিক সাংগঠনিক সিদ্ধান্ত বলে জেলার রাজনৈতিক বিশ্লেষক গন মন্তব্য করেন। এ নিয়ে জেলার সর্বত্র ব্যাপক আলোচনা ও পূর্বের কমিটির বিগত দিনের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝর বইছে।






