, ,

কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে “সেবায় স্বীকৃতির আত্মমর্যাদা” স্লোগানে কাশিয়ানী উপজেলা গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ০৯টা ৩০ মিনিটে উপজেলা সভাকক্ষে সম্মনা শিক্ষক সমাজ, কাশিয়ানী, গোপালগঞ্জ এর আয়োজনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌঃ ফজলে রাব্বি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জনাব পাপিয়া সুলতানা লিজা, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব ড. সৈয়দ আলী আহসান, জনাব কে.এম মাহমুদ, জনাব মোঃ আঃ কাইয়ুম মিয়া ও জনাব শেখ মোঃ সেলিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গুণীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স.ম. বেলায়েত হোসেন, সভাপতি, সম্মনা শিক্ষক সমাজ, কাশিয়ানী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী ওমর হোসেন, সাধারণ সম্পাদক, সম্মনা শিক্ষক সমাজ, কাশিয়ানী।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষক এবং গুণীজনদের অবদান অনস্বীকার্য। তাদের সম্মান জানানোর মাধ্যমে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। পরে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।