, ,

কাটাবাড়ীয়া আইডিয়াল ফাউন্ডেশনের কার্য্যক্রমে খুশি এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া গ্রামের প্রতিষ্ঠিত আইডিয়াল ফাউন্ডেশনের কার্য্যক্রমে এলাকাবাসী সহ আসেপাশের গ্রামবাসীও খুশি।  এলাকার হত দরীদ্ররা জানান, প্রতিটি ঈদে  এবং অন্যান্য উৎসবে কাটাবাড়ীয়া আইডিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিতরণ করা হয়  ঈদ সামগ্রী সহ বিভিন্ন রকমের  জিনিষ পত্র। আবার শীতের সময় দেয়া হয় কম্বল। আমরা এ সব পেয়ে খুব খুশি হই।  এলাকাবাসী আরো জানান, ফাউন্ডশনের চেয়ারম্যান ইসহাক স্যার খুব ভাল মনের মানুষ। আমরা তার জন্য সব সময় দোয়া করি।  আল্লাহ যেন তাকে সুস্থ্য ও ভাল রাখেন।
উক্ত আইডিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ইসহাক শেখ জানান, সরকারি কোন সহযোগীতা পেলে আমি ফাউন্ডেশনের কার্য্যক্রম  আরো এগিয়ে নিতে পারবো বলে মনে করি। আমি খুব শীগ্রই বৃদ্ধ আশ্রমের উদদ্দ্যোগ নেয়ার জন্য আশা করছি।
তবে এ জন্য এলাকাবসী সহ সবার সহ যোগীতার প্রয়োজন  আছে।