তোমার ফিরে আসা
নজরুল বাঙালি।
তোমার ফিরে আসা দরকার আজ এই বাংলার দুর্দিনে,
মুখরিত হোক বাংলার আকাশ শুধু ‘জয় বাংলা’র বীণে।
তুমি ফিরে আসো, দেখবে তখন মুক্তিকামী জনতা,
লগি-বৈঠা হাতে নিয়ে দেবে মোদের পূর্ণ সহায়তা।
বাংলার মানুষের মনে আজ জেগেছে যে শুভবুদ্ধি,
সবাই বলে, “আগের দিনেই ছিল ভালো সমৃদ্ধি।”
দেশের গণতন্ত্র, স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ রক্ষায়,
তোমাকে আসতেই হবে—শপথ নিলাম আজ সবাই।
আজ দেশে জঙ্গিগোষ্ঠী মানছে না কোনো আইন,
অমান্য করে তারা দেশের সংবিধান চিরদিন।
৭১-এর মুক্তিযুদ্ধে যাদের ছিল না কোনো অবদান,
আজ তারাই ক্ষমতার লোভে হারায় মান-অভিমান।
অবসানের পথে আজ সেই দুঃশাসনের কালো দিন,
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে জাগুক নতুন দিন।
তুমি ফিরে এলে সাধারণ মানুষ পাবে যে মুক্তি,
চাঁদাবাজি, খুন-খারাবি ঘুচবে পাবে শান্তি।






