বাংলা একাডেমির কবি আল মাহমুদুল কেন্টিনে অনুষ্ঠিত কবিতা সাহিত্য গ্রুপের বিশেষ সভায় মোঃ আমজাদ হোসেন খান-কে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কবিতা সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম খান গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইন্তেকাল করেন। তাঁর দোয়া মাহফিলে উপস্থিত কার্যকরী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন সভাপতি হিসেবে মোঃ আমজাদ হোসেন খানকে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ আমজাদ হোসেন খান সহসভাপতি জেসমিন আক্তার , সাধারণ সম্পাদক মজিবুর রহমান বকুল, কবিতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবেন এবং কবি-সাহিত্যিকদের ঐক্য ও সৃজনশীলতার মাধ্যমে কবিতা সাহিত্য গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যাবেন—এমন প্রত্যাশা ও বিশ্বাস ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
তাঁর নেতৃত্বে কবিতা সাহিত্য গ্রুপ নতুন উদ্যমে সাহিত্যচর্চা, কবি-সাহিত্যিকদের কল্যাণ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রইল।
নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।







