বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের আয়োজনে আজ (২৬ জুলাই, ২০২৬ খ্রি.) বারির সেমিনার কক্ষে “কন্দাল ফসলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কন্দাল ফসলের বর্তমান উৎপাদন পরিস্থিতি, গবেষণার অগ্রগতি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরএসপি (TCRSP) প্রকল্পের প্রকল্প পরিচালক ও কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খোরশেদ আলম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালাটি কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প (TCRSP), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।







