ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, জাতীয়তাবাদী কৃষকদলের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইবরাহীম কে আহবায়ক এবং কৃষকদলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু কে সদস্যসচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষকদলের বাস্তবায়ন কমিটি উপস্থাপন করেন কৃষকদলের বিপ্লবী সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল ।
জাতীয়তাবাদী কৃষকদলের সম্মানিত সহ-সভাপতি এবং বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব ভিপি ইবরাহীম এর কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’২০২৫ উপলক্ষে ৩৪ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষকদলের বাস্তবায়ন কমিটি সম্পর্কে জানতে চাইলে তিনি ভোরের কথা প্রতিনিধিকে বলেন, আমরা যেন যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করি।







