ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে মূল লিকিত বক্তব্য পাঠ করেন ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। প্রথমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা এবং মোনাজাত করে লিখিত বক্তব্য শুরু করা হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে উর্দূভাষী বিহারী সম্প্রদায়গণ বৈষম্যের শিকার। আমরা ১৯৪৭ইং সনে ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশে দ্বি-জাতির সৃষ্ট তত্ত্বের ভিত্তিতে উর্দুভাষী মুসলমানরা এদেশে চলে আসেন। তারা এদেশের নাগরিকত্ব গ্রহণ করে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সহ নানা সামাজিক কর্মকান্ডে লিপ্ত থেকে সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু দুভাগ্যক্রমে পাকিস্তান শাষকগোষ্ঠির শোষন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ১৯৭১ইং সনে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়। ভাষাগত মিল থাকার কারণে উর্দুভাষী জনগোষ্ঠিরা তৎসময়ে এদেশের মানুষের নিকট চক্ষুশূল হয়ে পড়ে এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান থাকার ফরণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক এনজিও সংস্থা রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশের প্রত্যেক জেলায়-জেলায় ক্যাম্প স্থাপন করে উর্দুভাষীদেরকে একত্রিত করেন। তখন থেকে শুরু হয় উর্দুভাষীদের নিরাপত্তাহীন ও মানবেতর জীবনযাত্রা, যা অদ্যবধি বিরাজমান রয়েছে। তিনি আরো বলেন, উর্দুভাষীদের প্রাণপ্রিয় নেতা এবং এসপিজিআরসি এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নাসিম খান-এই নিরীহ হতভাগা জাতির ভাগ্য উন্নয়নের জন্য তার জীবদ্দশায় তিনি অবিরাম আন্দোলনের মাধ্যমে দেশ-বিদেশে উর্দুভাষীদের সমস্যা তুলে ধরেছিলেন। উর্দুবাসীদের প্রাণপ্রিয় নেতা ২০০৫ইং সনের ২৮শে আগষ্ট মৃত্যুবরণ করার পর আমরা এসপিজিআরসি এর নেতৃবৃন্দরা উর্দুভাষীদের এই মানবিক সমস্যা সমাধানের জন্য আন্দোলনসহ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত সময়ে যে সরকারই ক্ষমতায় এসেছে আমরা তাদের নিকট আমাদের সমস্যাটি তুলে ধরেছি এবং বিনয়ের সাথে সমস্যাটি নিরসনের জন্য অনুরোধ করছি। তিনি বলেন, বর্তমান অন্ত বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকটও এ বিষয়ে শতাধিক পত্র প্রেরণ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোন সুরাহা পাইনি। নির্বাচনী ইশতেহারে উর্দুভাষীদের বিগত ৫৪ বছর ঝুলন্ত মানবিক সমস্যাটি সমাধাণের বিষয়টি অন্তর্ভূক্ত রাখবেন। বর্তমানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পসহ সারা বাংলাদেশে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিটি ক্যাম্পকে মাদকের আখড়ায় পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার নিকট আকুল আহবান জানাচ্ছি যে, আপনারা ক্যাম্পকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে আসছেন। আমরা ক্যাম্পবাসীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে আপনাদের অভিযানকে আরা বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন জেলায় উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ খাবার পানি বন্ধ করার বারবার চেষ্টা করছে যা স্ট্যাটাসকো এর সাংবিধানিক লংঘন স্বরূপ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ত্রান ও পূর্ণবাসন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি যে, উর্দুভাষীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সকল অবহেলিত মানুষগুলোকে উচ্ছেদ করা না হয়। আমরা সকল রাজনৈতিক দলগুলোর কাছে জানাচ্ছি যে, জাতীয় সংসদে উচ্চকক্ষ আসনের জন্য আমাদের ২ জন প্রতিনিধিকে রাখা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা এসপিজিআরসি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মিরপুর পল্লবী থানার সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আলম, বগুড়া জেলার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, মিরপুর-১১ নং শাখার সহ-সভাপতি মোঃ খলিল, অকিল আহমেদ গুড্ডু, মোঃ রাজু প্রমুখ। ষ্ট্রান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দর মিলন মেলার আয়োজনে সুন্দর কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করা হয়। এখানে এই পর্বে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ মশিউর রহমান।






