, ,

এডাব-এর উদ্যোগে চারদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

কনফ্লিকট সেনসিটিভিটি এন্ড কনফ্লিকট ট্রান্সফরমেশন বিষয়ক প্রশিক্ষণ (১৬ আগষ্ট থেকে ১৯ আগষ্ট) অনুষ্ঠিত। ১৬ আগষ্ট রবিবার সকালে ঢাকার আদাবরে পদক্ষেপ সেমিনার হলে প্রশিক্ষণ উদ্বোধন করেন এডাব নির্বাহী পরিচালক একেএম জসীম উদ্দিন, আলোচনায় অংশগ্রহণ করেন, এডাব পরিচালক কর্মসূচি কাউসার আলম মুন্সী, এডাব ঢাকা মহানগর সদস্য সচিব মাহবুব আলম ফিরোজ, মালেয়া ফাউন্ডেশন প্রতিনিধি বাবলু চাকমা ও এডাব মানিকগঞ্জ শাখার সদস্য সচিব স্টেপস নির্বাহী পরিচালক সঞ্জয় কুমার দাস,এডাব ঢাকা মহানগর নির্বাহী সদস্য হুমায়ূন কবীর মুজিব।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মালেয়া ফাউন্ডেশন এর প্রতিনিধি বাবলু চাকমা, উত্তরা ত্রিপুরা, লিসা চাকমা। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডাব ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সমন্নয়কারী নুরুল আমিন স্বপন, ১৯ আগষ্ট সমাপনী বক্তব্য রাখেন এডাব নির্বাহী পরিচালক একেএম জসীম উদ্দিন।

এডাব-এর পক্ষ থেকে কর্মশালায় ভূমিকা রাখেন জনাব সমাপীকা হালদার, সমন্বয়কারী – মনিটরিং ও ইভোলিউশন ও জনাব তাহিমনা বাশার নাজনীন, সমন্বয়কারী-কর্মসূচি।