, ,

একজন ৪০ উদ্ধে নারীর জীবন

নিউজটি শেয়ার করুন

একজন ৪০ নারী , যখন ৪০ বছরে পা রাখেন ,তখন তার মনে আবার একটু ভালোবাসার আবেগ জন্ম নেয় ,আর সে আবেগটা হয় ভালবাসা আর সাংসারিক বন্ধনের। এই নারীর সংস্পর্শে যখন কোন পুরুষ আসে, তখন সে আবেগ নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখে ।

এই নারী বুঝে কিভাবে ভালোবাসা দিয়ে জয় করা যায় ,সংসার, সন্তান, স্বামী প্রিয় বন্ধু ভালোবাসার মানুষ , পরিবারটাকে সে আগলে রাখতে জানে। সমাজে চলার পথগুলো সে নিজের মতো করে গড়ে নিতে পারে।
এ সময় কোন নারী আবেগে নয়, মায়ায় জোড়া, এ সময়ের মায়াটা তার অনেক গভীর হয় ।এই মায়ার আশ্রয় ধরে একটা নারী খুঁজে নেয় তার সুখ সুখী জীবন ।সে জানে মানুষকে কিভাবে সম্মান, শ্রদ্ধা, ভক্তি ,ভালবাসা দিয়ে অর্জন করতে হয় এবং তার সামাজিকতা।
এই চল্লিশ বছর বয়সে এসে যদি কোন পুরুষের আগমন ঘটে তার জীবনে , সে তার ভালোবাসা মায়া, এবং সম্মান শ্রদ্ধা, দিয়ে আগলে রাখার চেষ্টা করে,এবং আগলে রাখেন । সে চায় না এ সময় তাকে নিয়ে কেউ সমালোচনা করুক। এই বয়সটা নিয়ে কেউ তাকে কটু কথা বলুক। অসামাজিক ভাবে চলাফেরা করতে চায় না সে । সুন্দর সুখী একটা জীবন চায়, আর এ সময় ঠকে যায় সে নারী ,কারণ সে পড়ে যায় ভুল মানুষের হাতে। যে মানুষটি তাকে কথা দিয়ে কথা রাখে না , যে মানুষটি তাকে সুখে স্বপ্ন দেখিয়ে দূরে সরে যায় , যে মানুষটি তাকে ঠকিয়ে যায় অনবরত, তার মিষ্টি কথা আড়ালে লুকিয়ে আছে অনেক রহস্যময় প্রতারণা।,কিন্তু, ৪০ নারী তার মায়ায় নিজেকে জড়ানোর
কারণে বুঝতেই পারেনা তার শখের পুরুষটি তাকে কখন ঠকিয়ে চলে গিয়েছেন ।
৪০ বছর বয়সে এসে আবেগ নয়? বিবেকের প্রশ্ন বিবেক দিয়ে তৈরি করো নিজের জীবন কে উপলব্ধি করো নিজেকে । সমাজ তোমাকে অনেক কিছু দিতে পারে না ? সমাজ তোমাকে ধিক্কার দিতে পারবে অনায়াসে কিন্তু সমাজের কাছ থেকে তোমাকে আদায় করে নিতে হবে নিজের অধিকার । চাহিদা, সম্মান, যৌবনের ভুলগুলো শুধরে নেওয়া যায় ।কিন্তু ৪০ এর পরের ভুলগুলো শোধরানোর সময় আর ফিরে আসে না। তাই সকল ৪০ নারীদেরকে বুঝতে হবে-সখের পুরুষ বানাবেন কিন্তু সেইরকম দেখে বুঝে শুনে,যে পুরুষ আপনাকে বুঝবে, আপনাকে চিনবে ,আপনাকে জানবে ,আপনার ভালোবাসাকে মূল্য দেবে, কোন মিষ্টি মিষ্টি কথা বলা প্রতারক মিথ্যেবাদী ছলনাময় কে নয় ।যে মানুষটি নিজের স্বার্থে আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে, যে মানুষটি নিজের সুখের জন্য আপনার মানসিক সুখের জীবনটাকে জিন্দা লাশে পরিণত করে দেবে এমন মানুষ থেকে দূরে থাকবেন সে ঠিকই তার স্বর্গ সুখ খুঁজে নেবে ,কিন্তু আপনাকে, জ্বালিয়ে পুড়িয়ে জীবন্ত একটা লাশে পরিণত করে দিবে। সেই মানুষটি বেছে নিন যে আপনার মায়ায় পড়ে তার ভালোবাসা দিয়ে আপনাকে আগলিয়ে রাখবে।
সকল ৪০ নারীদেরকে বলবো জীবন চলার পথে ভুল করবেন না “”কালবৈশাখী মেঘের কাছে জল চেয়ে কেউ কাঁদবেন না””?

কবি রবি ঠাকুর বলেছেন
“” যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,,,,,,,?

সকল নারীকে বলবো শখের মানুষ যদি মনের মত না হয় তাহলে সখের মানুষ খোজা বাদ দিয়ে নিজের গতিপথে একলাই হাঁটুন একলাই চলুন দেখবেন স্বপ্ন জয় আপনারই হবে।
সকল ৪০ নারীদের জন্য শুভকামনা রইল।
আমি
আমি ঝর্না আক্তার ( লুবনা)
কবি গীতিকার ও সংগঠক
বাংলাদেশ মানবিক সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান