, ,

ঈদ যাত্রায় ফের মর্মান্তিক দুর্ঘটনা

নিউজটি শেয়ার করুন

মানিক গঞ্জ প্রতিনিধি:
দৌলতদিয়া ঘাটে বাস পদ্মায় নদীতে পড়ে, হতাহতের শঙ্কা
ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়ক ও নৌপথে বাড়ছে দুর্ঘটনা।

এরই মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মাঝে।

বুধবার (বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে) সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই বাসটি নদীতে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাহউদ্দিন জানান, বাসটিতে যাত্রী ছিল এবং এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত ১৬জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঈদকে ঘিরে অতিরিক্ত চাপ, যানজট ও তাড়াহুড়ার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য আরও কঠোর নজরদারি ও সতর্কতার দাবি জানিয়েছেন সচেতন মহল।