, ,

ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ২০২৫/২৬ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাসে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ভোলার দৌলতখান উপজেলায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা খাইরুল ইসলাম চৌধুরী। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া এবং দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া স্বপনসহ বিভিন্ন ইউনিয়নের জেলেরা।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সম্পদ রক্ষায় প্রতি বছর মার্চ ও এপ্রিল মাসে অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞার সময় ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকা সহায়তায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।