, ,

ইন্টেক্স এক্সপো ২০২৬: ফার্নিচার, ডোর ও ইন্টেরিয়র খাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিচ্ছে ডব্লিউটিএস

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিনদিনব্যাপী ‘ইন্টেক্স এক্সপো ২০২৬’-এর সমাপনী দিনে (শনিবার, ২১ নভেম্বর) কথা হয় প্রতিষ্ঠানটির  এমডি) জনাব নইমুল হোসেন এর সঙ্গে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ডব্লিউটিএস (উডটেক সলিউশন)-এর প্রতিনিধিরা ফার্নিচার, দরজা এবং ইন্টেরিয়র খাতের সর্বশেষ প্রযুক্তি ও সেবা তুলে ধরেন।
সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব নইমুল হোসেন মেলায় দর্শনার্থী ও খাতসংশ্লিষ্টদের সাড়া, তাদের কার্যক্রমের পরিধি এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।
“আমরা ডব্লিউটিএস বা উডটেক সলিউশন গত ২৩ বছর ধরে বাংলাদেশে উডওয়ার্কিং টেকনোলজি নিয়ে কাজ করছি—বাংলাদেশের একমাত্র বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে এই বিষয়ে। এবার তৃতীয়বারের মতো এই মেলা হচ্ছে বাংলাদেশে। ফার্নিচার, ডোর, ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন, তাদের জন্য টেকনোলজি, র-মেটেরিয়ালস, ফিটিংস, হার্ডওয়্যার—বিভিন্ন বিষয় নিয়ে একটা শোকেসিং এখানে হচ্ছে।”

মেলায় অংশগ্রহণ ও স্পন্সরশিপ প্রসঙ্গে তিনি বলেন, তৃতীয়বারের মতো এই আয়োজনে যুক্ত হয়ে এবং স্পন্সর হিসেবে থেকে তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন। সারাদেশ থেকে ফার্নিচার, ইন্টেরিয়র ও ডোর ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারাররা প্রযুক্তি ও ম্যাটেরিয়ালস দেখতে মেলায় আসছেন। অনেক উদ্যোক্তা ফ্যামিলি বিজনেসকে ভালোবেসে স্ত্রী-সন্তানসহ মেলা ভিজিট করছেন, প্রযুক্তি দেখছেন এবং অনেকে বুকিংও দিচ্ছেন। যদিও তাৎক্ষণিক বিক্রি তাদের প্রধান লক্ষ্য নয়, বরং নতুন প্রযুক্তি ও মেশিনারিজ সমাধান সম্পর্কে জানানো এবং পরিচিত করানোই মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে এক্সিবিশনটি এখন পর্যন্ত বেশ সফল বলে মনে করেন প্রতিষ্ঠানটির এমডি।

দীর্ঘ ২৩ বছরের পথচলায় বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডেড ফার্নিচার ও ডোর ম্যানুফ্যাকচারারদের—যেমন হাতিল, নাদিয়া, ব্রাদার্স, পারটেক্স, হাতিম, নাভানা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা বড় ফ্যাক্টরিগুলোর—কনসালটেন্সি, ফ্যাক্টরিম ডেভেলপমেন্ট ও প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করার কথা জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে তাদের ১৫ হাজারেরও বেশি ক্লায়েন্ট রয়েছে এবং সারাদেশে প্রায় ১৪ হাজারের বেশি মেশিন সাকসেসফুলি সচল রয়েছে।

প্রতিষ্ঠানের জনবল ও সেবার মান নিয়ে তিনি বলেন, বর্তমানে উডওয়ার্কিং টিমে ১২৩ জন কর্মী রয়েছেন এবং রয়েছে একটি বড় আফটার সেল সার্ভিস টিম। ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজের আফটার সেল সার্ভিসের জন্য ২০১৬ সালে তারা মোবাইল অ্যাপ চালু করেন, যার মাধ্যমে সেবা দেওয়া হয়। সারা বাংলাদেশজুড়ে সার্বক্ষণিক এই সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

‘এক নম্বর’ হিসেবে পরিচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সুনামের সঙ্গে তাঁরা এই অবস্থান ধরে রেখেছেন এবং এই খাতে এককভাবে কাজ করার কারণেই এগিয়ে থাকা সহজ হয়েছে। পাশাপাশি, ব্যবসায়িক বা ফিন্যান্সিয়াল বেনিফিটের চেয়ে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, ভালো ও গুড ফিনিশড প্রোডাক্ট তৈরি, কস্ট মিনিমাইজ করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং গুরুত্বপূর্ণ আফটার সেল সার্ভিস বজায় রাখার ওপর তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।