লালমনিরহাট প্রতিনিধি: ভারতীয় নারী তার আহত সন্তানের চিকিৎসা নিতে লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করছেন। ভারতীয় নারীর সাথে থাকা পরিচয় পত্র থেকে তার নাম বিউটি বিবি (৩৩), ঠিকানা: আটিয়া বাড়ি, পোস্ট অফিস: আটিয়া বাড়ি, থানা: দিনহাটা, জেলা: কুচবিহার। বিউটি বিবি জানান, তার স্বামীর নাম: আবু বক্কর ও সন্তানের নাম আবদুল্লাহ (১১)
বিউটি বিবি জানান, প্রায় ১০ দিন আগে তিনি স্বামী আবু বক্কর ও ছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে আসার পর তারা প্রথমে কুড়িগ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
তিনি অভিযোগ করেন, ঢাকায় পৌঁছানোর পর স্বামী আবু বক্কর তাকে ও তাদের ছেলেকে রেখে চলে যান। এরপর থেকে তিনি তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি বলে তিনি দাবি করেন। স্বামীর সন্ধান না পেয়ে ঢাকা থেকে লালমনিরহাটে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয় তাদের ছেলে আবদুল্লাহ।
দুর্ঘটনায় আবদুল্লার মাথা ও পায়ে আঘাত লাগে। আহত ছেলেক লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।






