অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) সকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া শত শত নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠিতভাবে সমাবেশস্থলে উপস্থিত হয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, অপপ্রচার ও অরাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে। তারা আরও জানান, জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও জোরালো কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত







