আমি নামের মরুভূমিতে
তুমি নামের বৃষ্টির বড় প্রয়োজন
আমি নামের মরুভূমিতে,
বালুকণার মতো উড়ে বেড়াই দিশেহারা,
চারদিকে কেবলই শূন্যতার দীর্ঘ নিশ্বাস,
কোথাও নেই সজলতার ইশারা।
তুমি নামের বৃষ্টি এলে
মেঘের ভেতর খুলে যায় নূরের দরোজা,
শুষ্ক হৃদয় ভিজে ওঠে নীরব প্রেমে,
মুছে যায় অহমিকার সব বোঝা।
আমি তো শুধু ধূলিকণা,
নিজেকে ভেবে ছিলাম পাহাড়সম দৃঢ়;
তুমি এলে বুঝি—
অস্তিত্ব আমার কেবলই ক্ষণিকের নিঃশব্দ ভ্রূণ।
তোমার এক ফোঁটা করুণা
হাজার নদীর চেয়েও গভীর,
একটি দৃষ্টি যথেষ্ট
জাগাতে মৃত আত্মার জমিন।
আমি নামের মরুভূমিতে
দীর্ঘকাল ধরে জ্বলেছি অন্তহীন তাপে,
তুমি নামের বৃষ্টি না এলে
সবুজ হতো না কোনো স্বপ্ন মনের মাপে।
এসো তবে নীরবতায় ঝরো,
আত্মার মাটিতে হোক নতুন অঙ্কুরোদ্গম;
আমি মুছে যাই “আমি” থেকে,
তুমি হয়ে ওঠো আমার একমাত্র অনন্ত সত্ত্বা ।



