, ,

আখাউড়া থানাধীন মোগরা ইউনিয়নের দরুইন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাঠে।

নিউজটি শেয়ার করুন

আখাউড়া থানাধীন মোগরা ইউনিয়নের দরুইন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাটে কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। প্রধান আর্কষণ হিসেবে উপস্থিত ছিলেন – নাদিয়া পাটন পাপন, সংরক্ষিত মহিলা এমপি ব্রাহ্মণবাড়িয়া বেলাল উদ্দিন তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, ডাঃ খোরশেদ আলম,সেক্রেটারি আখাউড়া উপজেলা বিএনপি সহ আখাউড়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীগণ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন । উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন লায়ন মোহাম্মদ রবিউল্লাহ ভূইয়া লাচ্চু, সভাপতি উক্ত ফুটবল টুর্নামেন্ট। উক্ত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় দুটি টিম আখাউড়া কলেজপাড়া ও আখাউড়া কল্যাণপুরের হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নামিদামি খেলোয়াড় এবং বিদেশী খেলোয়াররা অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টে বিভিন্ন স্থান থেকে দর্শকবৃন্দ সহ অধিক লোক সংখ্যার উপস্থিতি অবস্থায় খেলা চলাকালীন
অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলে উপস্থিত ডিউটিরত পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন। খেলার নির্দিষ্ট সময় শেষে কোন দলের গোল না হয় ১৮:৩০ ঘটিকায় প্লান্টিক গোলের মাধ্যমে কলেজপাড়া জয় লাভ করেন।

পুরস্কার বিতরণের পূর্বে উপস্থিত বিভিন্ন বক্তব্য রাখেন , বক্তব্যের প্রধান অতিথি উল্লেখ করেন মাদক মুক্ত সমাজ গড়তে হবে, আখাউড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা বিশ্বাস মোস্তফা কামাল খেলার মাঠকে আন্ত স্টেডিয়াম হিসেবে গড়ে তুলবেন এবং পরবর্তীতে আখাউড়া এবং কসবা উপজেলা একই সাথে একটি প্রাইভেট কার ফুটবল টুর্নামালের ব্যবস্থা করবেন।

বক্তব্যে কবির আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার অধীনে বাসুদেব ইউনিয়নকে আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সরকারের সাথে আলাপ আলোচনা করে স্থানীয় সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আখাউড়া উপজেলাকে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং কসবার সাথে সমকক্ষ করার লক্ষ্যে সিঙ্গারবিল, গোপীনাথপুর ইউনিয়ন গুলোকে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করার কাজ করবেন। বিজয়ী দলের নিকট প্রধান অতিথি সহ অতিথি বৃন্দগণ পুরস্কার তুলে দেন, পুরস্কার বিতরণের মাধ্যমে ১৯:৩০ ঘটিকায় ফুটবল টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে শেষ হয়।