মাগুরা শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বিশৃংখলা সৃষ্টির পায়তারা প্রতিহতের লক্ষে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশ প্রশাসনকে হত্যার হুমকি, হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা প্রতিহতের লক্ষ্যে আজ ২২জুন সোমবার শ্রীপুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন মোঃবাবলু মিয়া,সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল, মুন্সি জাহাঙ্গীর হোসেন,আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল,মুন্সি ইয়াসিন আলী সোহেল,আহবায়ক উপজেলা ছাত্রদল,মোঃসেলিম রেজা,সভাপতি উপজেলা শ্রমিক দল,মোঃকামাল হোসেন,সাবকে সাংগঠনিক সম্পাদক শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদল,মেহেদি হাসান অন্তর ও ইমরান হোসেন,সাবেক আহবায়ক শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদল,মোঃলিমন খান,সাধারণ সম্পাদক,শ্রীপুর সরকারী কলেজ ছাত্রদল,মোঃশামসুল ইসলাম মোল্লা,সাংগঠনিক সম্পাদক শ্রীপুর ইউনিয়ন বিএনপি সহ অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যদি শ্রীপুরের কোন জায়গায় ঝোটিকা মিছিল ও বিশৃংখলার চেষ্টা চালায় তাহলে যে কোন মুল্যে তা প্রতিহত করতে যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল সর্বদা প্রস্তুত।







