১৩ই নভেম্বর পতিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে ঢাকা-৭ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ও বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা আসিফুর রহমান আলভী’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ওয়ারী থানাধীন ৩৮নং ওয়ার্ড ছাত্রদলের কারা নির্যাতিত ছাত্রনেতা আবুল বাশার সহ ওয়ার্ড ছাত্রদল নেতা পারভেজ, মুরাদ ও আলামীন, আরমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ






