কৃষক-প্রজা আন্দোলন, জনসেবা ও দক্ষিণ-পশ্চিম বাংলার উন্নয়নের এক উজ্জ্বল ইতিহাস
রাজনৈতিক বিশ্লেষক ও সংগঠক
বাংলার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব রয়েছেন, যাদের অবদান কেবল একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। দক্ষিণ-পশ্চিম বাংলার নড়াইল, যশোর, মাগুরা ও ঝিনাইদহ অঞ্চলের মানুষের কাছে তেমনই এক কিংবদন্তির নাম মুন্সী ওয়ালীউর রহমান। তিনি ছিলেন অবিভক্ত বাংলার একজন বিশিষ্ট এম.এল.এ, কৃষক-প্রজা আন্দোলনের সাহসী সংগঠক, জনদরদী রাজনীতিবিদ, শিক্ষানুরাগী সমাজসংস্কারক এবং উন্নয়নমুখী নেতৃত্বের এক অনন্য প্রতীক।
নড়াইলের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ নড়াইল আয়তনে ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া ও রাজনৈতিক চেতনায় অত্যন্ত সমৃদ্ধ। চিত্রা, নবগঙ্গা, মধুমতি, কাজলা ও আঠারোবাকি নদীবিধৌত এই অঞ্চলে জন্ম নিয়েছেন বহু কৃতী ও ক্ষণজন্মা ব্যক্তিত্ব। এই মাটিই উপহার দিয়েছে কমরেড অমল সেন, সৈয়দ নওশের আলী, নূর জালাল, এডভোকেট আফসার উদ্দিন




