অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান |
অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বক্তারা। গত ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে ‘অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অপরাধ ও দুর্নীতি দূর করতে যেমন গণমাধ্যম জোরালো ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন জনগণও সমানভাবে ভূমিকা রাখতে সক্ষম; আর গণমাধ্যম যদি সব সময় বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে, তবে সমাজের অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের অন্যতম সহ-সভাপতি ও দৈনিক ভোর সম্পাদক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাংলার প্রখ্যাত ব্যক্তিত্ব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ, মেয়র ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার এমপি। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী বার্তা পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক সোনিয়া হোসেন, রাওয়া ক্লাবের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ হক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দ, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. মতিউর রহমান, এফবিসিসিআই-এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এমজিআর নাসির উদ্দিন মজুমদার সিআইপি, বিশিষ্ট সমাজসেবক ও লায়ন্স ইন্টারন্যাশনালের চিফ অ্যাডভাইজার টু গভর্নর লায়ন ড. আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের প্রিভিউ কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, বাংলাদেশ সংবাদ সংস্থার নিউজ এডিটর আব্দুল বাতেন, ৭১ সংবাদ ডটকমের ক্রাইম রিপোর্টার আনিসুর রহমান, বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জাকির হোসেন আখের, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মেহেরুন আশরাফ, বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আমিন নাবিল এবং আমেরিকান সংবাদ সংস্থা মিলেনিয়াম নিউজের বিশেষ প্রতিনিধি অনক আলী হোসেন শাহেদী প্রমুখ |







