, ,

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নীলফামারীতে জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী অরাজকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ জুন (মঙ্গলবার) দুপুর ১২:৩০ মিনিটে জেলা কার্যালয়ের সামনে ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী অংশ নেন।
​কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের শামীম শাহ আলম তমু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা,সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাইম মেজবা রিতু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ এবং পৌর যুবদলের সদস্য সচিব আবু সাঈদ বাবুসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
​অবস্থান কর্মসূচিপর্বে সমাবেশে বক্তারা বলেন, “বিগত ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালানো ফ্যাসিস্ট ও গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের রাজনীতি এদেশের মাটিতে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এরপরও তারা পর্দার আড়াল থেকে নানামুখী ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না।”
​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি ও দোসররা যেন আর কোনো ধরনের বিশৃঙ্খলা বা দেশবিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। রাজপথ যুবদলের নিয়ন্ত্রণে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
​নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো মূল্যে ফ্যাসিবাদের চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান। একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।