, ,

। বাবার ঋণ ।।

নিউজটি শেয়ার করুন

কঠিন মাটির মতো তোমার ওপরের অবয়ব,
ভিতরে লুকিয়ে আছে অতল স্নেহের গৌরব।
সংসারের ঝঞ্ঝাঝাপটা বুকে নাও তুমি হেসে,
সবুজ ছায়ার মতো আমাদের রাখো ভালোবেসে।
রোদ-বৃষ্টির ক্লান্তি ভুলে কেটে যায় সেথা দিন,
কোনোদিন শোধ হবে না তোমার কষ্টের এই ঋণ।

খালি পায়ে হেঁটে তুমি আমাদের দিলে জুতো,
ছিঁড়তে দিলে না কখনো তব সম্পর্কের সুতো।
পকেটে লুকিয়ে রাখা সেই ছোট উপহার,
আমার আকাশে তুমি এক বিশাল পাহাড়।
শাসন জড়ানো চোখে লুকিয়ে থাকে মায়া,
বটবৃক্ষের মতো তুমি জড়িয়ে আছ ছায়া।

আজও মনে পড়ে সেই আঙুল ধরার স্মৃতি,
তোমার শেখানো পথেই চলে সকল নিতি।
তুমি শিখিয়েছ লড়তে, হার না মেনে হাসতে,
স্বার্থ ছাড়া এই ভুবনে গভীর ভালোবাসতে।

সবাই যখন ছেড়ে যায়, তুমি থাকো পাশে,
তোমার আশীর্বাদে আমার জগৎ শুধু হাসে।
পৃথিবীর সব আলো ম্লান তোমার হাসির কাছে,
হে বাবা, তোমার তুলনা কি এই ত্রিভুবনে আছে?

🖊️ ড.লিওরণা চৌধূরী