স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার পতিত দুর্নীতিবাজ, লুটেরা ও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করলেও পরিপূর্ণভাবে সফল হতে পারছে না। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা দোসররা তাদের অপকর্ম দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এমন ধরনের অভিযোগ পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ছেলের বিরুদ্ধে। সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ছিলেন শেখ কবির হোসেন।
সেই সুবাদে তার স্ত্রী মাসুদা কবির সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর চেয়ার পার্সন ও ছেলে মোসাদ্দেক কবীর অনি সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সিনিয়র জি এম এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। শেখ কবির হোসেন অবসরে গেলেও তার পরিবার এই প্রতিষ্ঠানটি লুটে পুটে খাচ্ছে, যা দেখার কেউ নেই। আইন লঙ্ঘন করে একই ব্যক্তি নিয়োগ পান দুটি প্রতিষ্ঠানে এবং দুইটি গুরুত্বপূর্ণ পদ দখল করে আর্থিক সুবিধা নিচ্ছেন। তিনি একদিকে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবার সিনিয়র জিএম পদে আছেন। এভাবেই চাকুরির নাম করে প্রতিমাসে ৬/৭ লাখ টাকা লুট পুটে নিচ্ছে।
শেখ কবির হোসেন মৃত্যু বরণ করলেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এই অনিয়ম সংক্রান্ত বিষয়ে শেখ মোসাদ্দেক কবির অনির সাথে তার মোবাইল ফোন নং – ০১৭৫২৫৪৩৩৫৮ এই নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নাই। শেখ মোসাদ্দেক কবিরের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে সোনার বাংলা ইন্সুরেন্স এর একজন পদস্থ কর্মকর্তার কাছে সত্যতা জানতে চাইলে তিনি বলেন, শেখ মোসাদ্দেক কবির অনি বর্তমানে সোনার বাংলা ইন্সুরেন্স লিঃ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সিনিয়র জিএম ছিলেন। একই তো কথা হলো, তাকে কাউন্টার প্রশ্ন করা হলে তিনি বলেন, সিনিয়র জিএম থেকে পদত্যাগ করেছেন। তিনি দুই পদে দুটি প্রতিষ্ঠানে একই সাথে চাকরি করতে পারেন কিনা, এ বিষয়ে তিনি কথা বলতে চান না।
কালভার্ট রোডস্থ প্রধান কার্যালয়ে অন্যান্য কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে কেউ মুখ খুলতে চান না। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, এক ব্যক্তি দুইটি প্রতিষ্ঠানে ২টি পদে চাকুরি করা তো দূরের কথা, একই সাথে দুই চাকুরি করা অন্যায় অবৈধ ও আইন বহির্ভূত। কর্তৃপক্ষের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শুধু তাই না তার পরিবার এই প্রতিষ্ঠান দুইটি লুটে পুটে খাচ্ছে। এই প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না অর্থাৎ শেখ মোসাদ্দেক কবির অনি এর বিরুদ্ধে অজস্র আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার এবং জীবনে কোন দিন ইন্সুরেন্সে চাকুরি না করা সত্ত্বেও এতবড় পদে দায়িত্বে পদায়ন এর বিষয়ে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয় নাই। নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ ও কোন ব্যবস্থা নিচ্ছে না।
জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা রাখি।







