, ,

আমানউল্লাহ আমান কে আহ্বায়ক করে জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন

নিউজটি শেয়ার করুন

গোপাল মালাকার, সাভার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এটি শ্রমিকদলের মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর আহ্বায়ক কমিটি।
‎
‎​শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে (২৮/১ নয়াপল্টন, ৫ম তলা, ভিআইপি রোড) শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের পরিচালনায় সভায় প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।
‎​রেজুলেশন অনুযায়ী, সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৯ জন বর্তমান কর্মকর্তার মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪ জন কর্মকর্তা সংগঠনের কার্যক্রম জোরদার ও যথাসম্ভব দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের স্বার্থে একমত হয়ে একযোগে পদত্যাগ করেন এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সম্মতি দেন।
‎​নতুন ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—আনোয়ার হোসেন, সাঈদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দীন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফরাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দীন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভুঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দীন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
‎​
‎এ সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এর মধ্যে গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধিসহ ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সাংগঠনিক তৎপরতা বাড়াতে নতুন ইউনিয়ন গঠন/অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
‎​সবশেষে উপস্থিত নেতারা দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যে নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনায় সহযোগিতার আশ্বাস দেন।