নিজস্ব প্রতিবেদক: বীর চট্টলার জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী ইকবাল হায়দারকে নিয়ে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ শাখা।
“আমার অন্তরায়, আমার কলিজায়” শীর্ষক এই একক সঙ্গীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩১শে জুলাই ২০২৬, শুক্রবার বিকেল ৬টা ১ মিনিটে রাজধানীর কাঁটা-চাঁচা মিলনায়তন, সেগুন বাগিচায়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আরাফাতুর রহমান আপেল, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠান উদ্বোধন করবেন সাব্বির আহমেদ রনি, চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক, গবেষক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ড. খাঁন আসাদুজ্জামান, সম্পাদক ও প্রকাশক, দৈনিক বাংলাদেশ সমাচার।
স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রিন্স আলমগীর। প্রধান আলোচক হিসেবে থাকবেন নরসিংদীর মোহাম্মদী গড়জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মোঃ শফিকুর রহমান, চেয়ারম্যান, বিবিএন নিউজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জনাব শফিকুর রহমান, চেয়ারম্যান, বিবিএন নিউজ ও বার্তা ৫২।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জ্যাকসন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী, কণ্ঠশিল্পী, সদর সেবক ও সঙ্গীতানুরাগী জনাব সেন্ডু রাজ, বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিক্কী, সঙ্গীতানুরাগী শিবলী নোমানী এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শইলু শাহ।
অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ শাখা। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক স্বদেশ বিচিত্রা, দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি, মিষ্টি হাউজ ও ক্যাফে, বিবিএন, সফেন, বার্তা ৫২ সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ইভেন্ট ম্যানেজমেন্টে সহযোগিতা করছে ইভেন্ট প্লাস।
আয়োজকরা আশা করছেন, ইকবাল হায়দারের কণ্ঠে লোকগানের মুর্ছনায় মুখরিত হবে সেগুনবাগিচার সন্ধ্যা। সঙ্গীতপ্রেমীদের জন্য এটি হবে একটি স্মরণীয় সাংস্কৃতিক আয়োজন।







