ময়মনসিংহ কোর্ট ইন্সপেক্টর পিএসএম মোস্তাছিনুর রহমান সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।
তাঁর এ পদোন্নতিতে ময়মনসিংহের পুলিশ বিভাগসহ নিজ জেলা নেত্রকোনার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
মোস্তাছিনুর রহমান ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার একজন কৃতী সন্তান। কর্মজীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মধ্য দিয়ে তিনি এ পর্যায়ে পৌঁছেছেন। তাঁর এই পদোন্নতিকে তিনি ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশবাসীর আস্থা, বিশ্বাস ও ভালোবাসার উপহার হিসেবে বিবেচনা করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, দেশ ও দেশের মানুষই তাঁর সবচেয়ে বড় সম্পদ। সরকারি দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চান। পদোন্নতির এই নতুন দায়িত্ব তাঁর কাছে যেমন সম্মানের, তেমনি একটি বড় অঙ্গীকারের বিষয়।
তিনি আরও বলেন, সরকারি চাকরির এই গুরুত্বপূর্ণ পদটির মর্যাদা, দায়িত্ব ও পেশাগত শৃঙ্খলা অক্ষুণ্ণ রেখে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছেন।
মোস্তাছিনুর রহমানের এই পদোন্নতিতে তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং নেত্রকোনার স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁরা তাঁর আগামী কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন।







