, ,

সময় কথন

নিউজটি শেয়ার করুন

সময় কত যে রঙ বদলায়
সময় জীবনের অতীতকে ভাবতে শেখায়,
সময় সময়েরই বদলা নেয়
তাইতো সময় চোখ রাঙায়।

সময়ের বিচক্ষণ ক্ষত
দুঃস্বপ্নের মত এক অপ্রত্যাশিত অধ্যায়,
অনুভব অনুতাপ অনুরোধ অনুকবিতার অনুভাবনা কতো
সময়ের গতিতে শূন্যে হারিয়ে যায়।

সময়ের যাতনা যেন ঐশ্বর্যের হাতছানি
ইচ্ছেগুলো নাচে শঙ্খচিলের ডানায়,
নষ্ট মানুষগুলো মুখে শাদা কাপড় বেঁধে
হৃষ্টপুষ্ট কলজেটা ছিঁড়ে খেতে চায়।

সময়ের ভাঁজে কোমল চিত্ত খানি
চিরায়ত দুলতে থাকে আশা নিরাশায়,
সুখ-দুঃখ কান্না-হাসির দ্বৈতরথে
সময় সবকিছু বদলে দেয়।