প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কবি অশোক ধর; ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন
‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে সফলভাবে পথচলার এক বছর পূর্ণ করেছে উদীয়মান অনলাইন সংবাদমাধ্যম NPB News। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। আনন্দঘন এ আয়োজনে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশিষ্ট অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে NPB News-এর আগামী দিনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান কবি অশোক ধর। তিনি দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে NPB News-এর সম্পাদক ও প্রকাশক মো. আল হাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. তারেক হোসাইনসহ স্বদেশ বিচিত্রা পত্রিকা পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা NPB News-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন NPB News-এর হেড অব ডিজিটাল মো. আকরাম হোসেন, সংবাদমাধ্যমটির বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের যুগে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা চ্যালেঞ্জের মধ্যেও পাঠকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে NPB News গত এক বছরে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সত্যের পক্ষে এবং দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘সত্য, সরাসরি, সবার আগে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা NPB News গত এক বছরে জাতীয় রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গন, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, সংস্কৃতি ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করে আসছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি ভিডিও প্রতিবেদন, সাক্ষাৎকার, বিশ্লেষণ ও বিভিন্ন বিশেষ অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও আনন্দঘন মুহূর্ত ভাগাভাগির মধ্য দিয়ে উদ্যাপিত হয় NPB News-এর প্রথম বর্ষপূর্তি।
এক বছরের অভিজ্ঞতা ও অর্জনকে পুঁজি করে দ্বিতীয় বছরে আরও দায়িত্বশীল, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠক-দর্শকের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।







