, ,

সংবাদ সম্মেলনের আমন্ত্রণ

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের ভালুকায় নরসুন্দর রবীন্দ্র ঋষি হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ।

ময়মনসিংহের ভালুকায় নরসুন্দর রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর উদ্যোগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে পীরগঞ্জে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এবং এ ঘটনায় পৃথক মামলা ও গ্রেপ্তারের তথ্য প্রকাশিত হয়েছে।

স্থান: জাতীয় প্রেসক্লাব সম্মুখে, ঢাকা, তারিখ: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার ,সময়: বিকাল ৪:০০ ঘটিকা । সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগের বিষয়ে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

এছাড়া শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দলসমূহ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং পূজা শুরুর আগে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হবে।

উক্ত সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ফটোসাংবাদিকসহ সকল গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।