, ,

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হেমায়েতপুরে সতর্ক অবস্থানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি

নিউজটি শেয়ার করুন

সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন যেন কোনো দুষ্কৃতিকারী মহল ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ (৩ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুরের পদ্মার মোড়সহ বিভিন্ন শিল্পকারখানার সামনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ভিপি আমানউল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশনায় তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।