আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণে সাভারে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সাভার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া অনুষ্ঠানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পূজা চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।






