, ,

শনিবার পুরনা পল্টনে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ ও সম্মিলিত উশু এবং কুংফু পরিবারের উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সভাপতি নুরুল্লাহ জনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ উশু ফেডারেশন সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ প্রতিষ্ঠাতা মন্ডলীর সদস্য সাব্বির আহমেদ রনি। বাংলাদেশ ডাক বিভাগ ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সহায়ক সংস্থার মহাসচিব মইনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ সাংগঠনিক সমন্বয়কারী সবুজ উদ্দিন ইকবাল

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক কর্মকর্তা আনোয়ারুল রাসেল, আন্তর্জাতিক উশু প্রশিক্ষক আব্দুল জব্বার, সাউথ এশিয়ান উশু বিচারক ওস্তাদ শাকিল বাবুল,আনোয়ার হোসেন মৃধা, সাউথ,
বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল স্বপন সহ অন্যরা।