‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রামগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশজুড়ে সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই পরিবেশবান্ধব উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আয়োজিত এই অভিযানে আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট ৮০টি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির উপজেলা কর্মকর্তা জনাবা শাহীন আক্তার । তিনি টেকসই পরিবেশ গঠনে গাছের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে বাহিনীর সব স্তরের সদস্যসহ সর্বস্তরের জনগণকে গাছ লাগানোর আহ্বান জানান। রামগঞ্জ এম. ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় এই ৮০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।আরো উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক, রাসেল আহমেদ ও রাহেনা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগঞ্জ এম. ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, জনাব মোঃ আব্দুল আজিজ। এছাড়াও উপজেলা কোম্পানী কমান্ডার, দলনেতাও দলনেত্রীসহ আনসার ভিডিপি সদস্যবৃন্দ।
রামগঞ্জে এই সবুজ উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বাহিনীর এমন সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।






