, ,

‎রাজশাহীতে পদাবলী কীর্তনের প্রবক্তা শ্রী শ্রী নরত্তোম দাস ঠাকুরের তিরোভাব মহোৎসব চলছে

নিউজটি শেয়ার করুন

‎রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী  ঐতিহাসিক খেতুর ধামে শুরু হয়েছে পদাবলী কীর্তনের প্রবক্তা শ্রী শ্রী নরত্তম দাস ঠাকুরের তিরোভাব মহোৎসব। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো ভক্তের পদচারণায় এখন মুখোরিত পুরো ধাম। ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
‎
‎হরিধ্বনি আর নাম সংকীর্তনে মুখরিত ভক্তি ও আধ্যাত্মিকতার অপূর্ব মিলনমেলা। ১৬ শতকের প্রখ্যাত সাধক ও বৈষ্ণব ধর্মের অন্যতম মহাপুরুষ শ্রী শ্রী নরত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি স্মরণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী খেতুর ধামে বসেছে এই মিলনমেলা।
‎
‎প্রতি বছর তিন দিনব্যাপী জমজমাট খেতুরী উৎসব হয়। যা ১৫৮১ সাল থেকে ৪৫২ বছর এরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছে।
‎​
‎কার্তিকী পূর্ণিমার এই তিথিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও অন্যান্য দেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ও ভক্ত সমবেত হয়েছেন এখানে। বৈষ্ণব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র এই ধামে ভক্তিভরে প্রার্থনা করছেন তারা।”
‎সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান।
‎
‎জানাগেছে, এই ধামে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য ও তাঁর প্রিয় ভক্ত শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর। জনশ্রুতি আছে, চৈতন্য মহাপ্রভু স্বয়ং পদ্মা নদী পাড়ি দিয়ে এই অঞ্চলে এসেছিলেন নরোত্তম দাসকে আশীর্বাদ করতে, যিনি ছিলেন তৎকালীন গৌড় পরগনার রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র।
‎
‎উৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা।
‎মহোৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে শ্রীমদ্ভগবত গীতা পাঠ, পদাবলী কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
‎
‎ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানবপ্রেম ও সাম্যের বাণী প্রচার করেছিলেন নরত্তম দাস ঠাকুর। তার সেই আদর্শ আর স্মরণে প্রতিবছর এই মহোৎসব হয়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনের এক অনন্য প্রতীক।
‎৩১ অক্টোবর মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও মাসব্যাপী চলবে মেলা।
‎