স্বদেশবিচিত্রা, করিম ইসহাক, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মাছ চাষী মোশররফ হোসেন ওরফে নুশাই খাঁ ( ৩৫ ) নামে এক ব্যাক্তি ১৫ জুলাই রাতের যে কোন সময় তার নিজে ৭ মাস আগে মাছের চাষ করার জন্য গোপনে নেয়া সাইড লাইনের তারের সাথে বিদ্য্যুৎ স্পৃষ্টে হয়ে মারা যায়।
পারিবারীক সূত্রে জানা যায়, রাতে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে রাজবাড়ী- কুষ্টিয়া সড়কের দুর্গাপুর নামক স্থানে সে যে খাদে মাছ চাষ করতো সেখানে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গিয়েছে অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃত দেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। লাশ ময়না তদন্ত করা হবে বলে কালুখালী থানার ওসি এ প্রতিনিধিকে জানান।
সড়ে জমিনে দেখা যায়, এলাকার ফরিদ শেখের বসত ঘর থেকে সাইড লাইন নিয়ে গত ৭ মাস সে মাছ চাষ করে আসছে। যাহা প্রায় ৮ শত গজ পর্যন্ত এই অবৈধ ভাবে সাইড লাইন প্রকাশ্যে তার টেনে নিয়ে বিদ্যুৎ ব্যবহার এলাকবাসী সহ যাতায়াতকারী সকলের চোখে পড়লেও রাজবাড়ীর পল্লী বিদ্যুৎ অফিসের কারো চোখে না পড়ায় জনমনে দেখা দিয়েছে নানা রকম প্রশ্ন। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জি এম গোলাম আহম্মেদ কে এ বিষয় জানতে চাইলে তিনি জানান, সাইড লাইন আমরা কখনো দেই না। যদি কেউ গোপনে নিয়ে থাকেন, আর তা আমরা জানতে পারি তা হলে তার বিরুদ্ধে অথবা কারো কাছ থেকে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ জরিমানা হতে পারে।
স্বদেশবিচিত্রা/এআর






