বিশেষ প্রতিনিধি
রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪টি ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির রমনা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদুল ইসলাম অনিক (২১) ও ২। শিহাব হোসেন আমি (১৯)।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত অনুমান ৮:০০ ঘটিকায় রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু হয়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:১৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তাজা ৪টি ককটেল উদ্ধার করা হয়।
জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত ৪টি ককটেল ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







