, ,

মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ঝিনাইগাতীতে অংশীজনদের মতবিনিময়

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য খাতে স্থানীয় পর্যায়ে অর্থায়ন বৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহার এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মোমেন্টাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (এমসিজিএল)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা এবং সঞ্চালনা করেন এমসিজিএল-এর উপজেলা কো-অর্ডিনেটর মো. মেহের আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।

সভায় মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্থানীয় সম্পদ আহরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভা শেষে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, কার্যকর সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।