, ,

মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে পুলিশের অভিযানে ১১ জন জুয়ারী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৩৫ হাজার টাকা, তাস ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে জুয়া বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ২ং নম্বর আমলসার ইউনিয়নের আমলসার বাজারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের অভিযোগ, আমলসার গ্রামের আহমেদ-এর ছেলে সাদ্দাম (৩৫)-এর চায়ের দোকানে জুয়ার বোর্ড পরিচালনা করে জুয়া খেলা হচ্ছিল।

অভিযানের সময় জুয়া বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত সাদ্দাম (৩৫) এবং আমলসার গ্রামের মোকসেদ আলীর ছেলে মোকাদ্দেস (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

পরে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ ৩৫ হাজার টাকা, তাস ও জুয়া খেলার বিভিন্ন আলামতসহ ১১ জনকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই সুবির, এসআই খালেকসহ শ্রীপুর থানা পুলিশের প্রায় ১৪-১৫ জন সদস্য অংশ নেন বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. বাবলু শেখ (৪৫), পিতা—জামির শেখ, আমলসার।
২. ইউনুস শেখ (৪০), পিতা—মৃত আবুল শেখ, আমলসার।
৩. জসিম শেখ (২৮), পিতা—বজলু শেখ, আমলসার।
৪. ইসরাত সেখ (৩২), পিতা—মঞ্জিল, আমলসার।
৫. সুখচাঁদ শেখ (২৮), পিতা—কাজেম শেখ, আমলসার।
৬. বাহারুল ইসলাম (৪৮), পিতা—মোসলেম শেখ, আমলসার।
৭. সাঈদ মোল্লা (৩৮), পিতা—জমির শেখ, আমলসার।
৮. দেলোয়ার হোসেন (৫০), পিতা—মৃত আহাম্মদ আলী, আমলসার।
৯. আজের আলী শেখ (৪০), পিতা—আলী জিন্না শেখ, গ্রাম—বিলনাথুর।
১০. ইউনুস শেখ (৪৫), পিতা—আকছেদ শেখ, গ্রাম—কচুবাড়িয়া।
১১. শাজাহান মোল্লা (৫০), পিতা—মৃত লুৎফর মোল্লা, গ্রাম—কোদলা।

১৯সেপ্টেম্বর দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১১জন জুয়ারীদের ব্যাপারে বিস্তারিত বিষয় তুলে ধরেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা, পুলিশ সুপার মাগুরা।

পরে আসামিদের কোর্টে চালান দেওয়া হয়।এ ঘটনায় জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।